Meta tags:
description= An Initiative for Integrated Learning in Bangladesh;
Headings (most frequently used words):
edubangla, com, blog, outstanding, achievement, of, bangladeshi, student, in, japan, স্টাডিলাইন, চালু, করতে, যাচ্ছে, গ্রামীণফোন, ফলাফলের, ভিত্তিতে, এইচএসসিতে, ভর্তি, ক্যাটাগরিসমূহ,
Text of the page (most frequently used words):
the (25), এবং (15), শিক্ষা (14), ভর্তি (11), টাকা (11), and (11), university (11), হবে (10), com (9), ভর্তির (9), his (9), শেষ (8), কোন (8), japan (8), blog (7), তারিখ (7), জুলাই (7), করতে (7), করবে (7), জন্য (7), বিজ্ঞান (7), for (7), from (7), kanazawa (7), মন্তব্য (6), bangladesh (6), posted (6), ২০০৯ (6), আসন (6), করা (6), থেকে (6), সালে (6), গ্রামীণফোন (6), স্টাডিলাইন (6), চালু (6), president (6), award (6), student (6), edubangla (5), যান (5), প্রতিষ্ঠান (5), বিলম্ব (5), প্রার্থীদের (5), অগ্রাধিকার (5), শিক্ষার্থীরা (5), করেন (5), তিনি (5), wordpress (4), 2009 (4), এখানে (4), আপনার (4), রেখে (4), শাখা (4), ব্যাংক (4), আগস্ট (4), বোর্ডে (4), মূল (4), একাডেমিক (4), ট্রান্সক্রিপ্ট (4), ফিসহ (4), করে (4), কলেজ (4), একটি (4), গ্রহণ (4), ক্ষেত্রে (4), পয়েন্ট (4), ভিত্তিতে (4), ২০০৮ (4), শাখার (4), মানবিক (4), ব্যবসায় (4), জুন (4), study (4), তথ্য (4), তার (4), excellent (4), arsenic (4), research (4), rahman (4), 2008 (4), শুরু (3), this (3), with (3), content (3), success (3), story (3), open (3), article (3), tagged (3), শিক্ষার্থীর (3), বিষয় (3), ড্রাফট (3), করার (3), তালিকা (3), ২০১০ (3), শিক্ষাবর্ষে (3), একাদশ (3), শ্রেণীতে (3), শিক্ষার্থীদের (3), রেজিষ্ট্রেশন (3), বোর্ড (3), সকল (3), সংখ্যা (3), আবেদনপত্র (3), নীতিমালা (3), সময় (3), যাবে (3), পয়েন্টপ্রাপ্ত (3), প্রার্থী (3), নিয়ে (3), যাচ্ছে (3), সিইও (3), science (3), jsps (3), phytoremediation (3), mohammad (3), azizur (3), school (3), phd (3), was (3), also (3), learning (3), করুন (2), site (2), required (2), comments (2), subscribed (2), গ্রাহক (2), create (2), free (2), website (2), edunews (2), campus (2), পুরনো (2), পোস্ট (2), কর্তৃক (2), নম্বরপত্র (2), পারবে (2), ছাড়া (2), ক্লাস (2), জমা (2), দেয়ার (2), ইত্যাদি (2), কর্তৃপক্ষ (2), যথাযথ (2), ব্যবস্থা (2), অনুযায়ী (2), সংখ্যার (2), সমান (2), সংখ্যক (2), মেধাক্রম (2), মোট (2), কলেজসমূহ (2), তাদের (2), শিক্ষক (2), স্ব (2), অন্যান্য (2), পরিবর্তন (2), জিপিএ (2), সর্বোচ্চ (2), সুযোগ (2), মধ্যে (2), সাধারণ (2), গণিত (2), দিতে (2), সমাধান (2), হলে (2), সংশ্লিষ্ট (2), ছাত্র (2), বাছাই (2), উত্তীর্ণ (2), সন্তান (2), দেশের (2), উন্মুক্ত (2), বিশ্ববিদ্যালয়ের (2), এসএসসি (2), সমমানের (2), কলেজে (2), গতকাল (2), সোমবার (2), বছর (2), পরীক্ষার (2), ফলাফলের (2), বিভাগীয় (2), জেলা (2), সদরের (2), ভাগ (2), থাকবে (2), প্রতিষ্ঠানের (2), ইত্তেফাক (2), রিপোর্ট (2), মঙ্গলবার (2), ১৪১৬ (2), information (2), সেবা (2), মাধ্যমে (2), সংক্রান্ত (2), হচ্ছে (2), শিক্ষার্থী (2), গ্রামীণফোনের (2), উদ্যোগ (2), হাজার (2), প্রথম (2), লিমিটেড (2), বিভিন্ন (2), প্রদান (2), এভিস্তা (2), পক্ষে (2), মোহাম্মদ (2), আজিজুর (2), রহমান (2), সালের (2), কানাজাওয়া (2), ইউনিভার্সিটি (2), ডিগ্রী (2), অর্জন (2), সাফল্যের (2), হিসাবে (2), প্রকাশিত (2), সাথে (2), অনুষ্ঠিতব্য (2), জাপান (2), society (2), promotion (2), acanthus (2), year (2), aquatic (2), floating (2), macrophytes (2), after (2), completion (2), education (2), jahangirnagar (2), savar (2), dhaka (2), government (2), scholarship (2), receiving (2), photographs (2), bangladeshi (2), doctoral (2), outstanding (2), achievement (2), during (2), published (2), awarded (2), postdoctoral (2), initiative (2), integrated (2), design, like, ওয়েবসাইট, নাম, ইমেইল, লিখুন, loading, collapse, bar, সদস্যতা, তৈরি, view, reader, report, নিবন্ধন, গোপনীয়তা, already, have, account, log, now, sign, reviews, resources, source, interview, health, elearning, development, aid, welfare, agriculture, ক্যাটাগরিসমূহ, hsc, admission, প্রধান, পরিবর্তনের, পরিবর্তনকারী, ড্রাফটসহ, পাঠানোর, পূরণকৃত, এসআইএফ, জমাদানের, অক্টোবর, অবস্থাতেই, আটক, রাখতে, ভর্তিকৃত, টটলিষ্ট, মার্কশিট, টটলিস্ট, ব্যবহারিক, নির্ধারিত, যোগ্যতা, উল্লেখ, কলেজের, নোটিস, বোর্ডসহ, প্রচারের, প্রাপ্তির, ভর্তিযোগ্য, ন্যূনতম, শতাংশ, অপেক্ষমাণ, মেধা, প্রকাশ, প্রার্থীকে, প্রধানের, প্রশংসাপত্র, দাখিল, অবকাঠামো, অনুসারে, নির্ধারণ, বিজ্ঞপ্তির, পূর্বেই, বোর্ডকে, অবহিত, বোর্ডসমূহ, অধিক্ষেত্রে, অবস্থিত, বিধানের, ব্যত্যয়, রোধে, প্রয়োজনীয়, ভর্তিচ্ছুক, ফরমের, মূল্য, বাবদ, ব্যবস্থাপনা, ব্যয়, নির্বাহের, মিলেয়ে, রসিদ, প্রদানসহ, এছাড়া, অনুমোদিত, ক্রীড়া, রোভার, স্কাউট, গার্লস, গাইড, প্রযুক্তি, পাঠ, বিরতি, ১০০, প্রাপ্ত, বিষয়ের, ওপর, ধরে, ক্রমান্বয়ে, দেয়া, বিভাগে, অর্জনের, বিষয়টি, নিষ্পত্তির, লক্ষ্যে, অথবা, উচ্চতর, জীববিজ্ঞানে, পাঁচ, সমস্যার, পর্যায়ক্রমে, ইংরেজী, পদার্থ, রসায়ন, বিজ্ঞানে, অর্জিত, বিবেচনায়, আনা, তাতেও, ঢাকাস্থ, বোর্ডের, কম্পিউটার, কেন্দ্রের, সভাপতির, কাছ, ছাত্রীদের, পারস্পরিক, সংগ্রহ, নীতিমালায়, যাই, থাকুক, কেন, নিজস্ব, নিজ, প্রতিষ্ঠানে, পাবে, সমমেধাসম্পন্ন, বাছাইয়ের, মুক্তিযোদ্ধার, পোষ্যদের, ২০০৭, বাংলাদেশ, অধীনে, পরীক্ষায়, যোগ্য, শাখায়, নির্বাচন, সারাদেশের, সরকারি, বেসরকারি, ঘোষণা, করেছে, মন্ত্রণালয়, পরীক্ষা, কেবল, সদর, শতকরা, সবার, বাইরের, সংরক্ষিত, টাকাসহ, একই, জ্যৈষ্ঠ, এইচএসসিতে, line, grameenphone, info, over, phone, call, center, দৈনন্দিন, জীবনের, উপযোগী, প্রদানের, আগ্রহের, ধারাবাহিকতায়, সার্ভিস, সংযোগ, নির্দিষ্ট, নম্বরে, ফোন, সার্ভিসের, স্থানীয়, স্কুল, ইউনিভার্সিটিতে, সারা, বিশ্বের, স্বনামধন্য, বিশ্ববিদ্যালয়গুলোতে, পদ্ধতি, আইইএলটিএস, স্যাট, জিম্যাট, জিআরই, পাওয়া, লক্ষ্য, সঠিক, সর্বশেষ, প্রচার, অভিভাবকদের, কাছে, নির্ভরযোগ্য, মনে, এসময়, বলেন, সবসময়ই, ব্যবসার, বাইরে, নিতে, আগ্রহী, সেরকম, উদ্ভাবনী, প্রতি, সমস্যায়, পড়ে, তথ্যের, অভাবে, ভুল, সিদ্ধান্ত, নেয়, হওয়ার, অবস্থার, ঘটবে, বিষয়ক, সেন্টার, সেন্টারের, গ্রাহকরা, দেশ, বিদেশের, জানতে, পারবেন, সেবাটি, বলে, আশা, সার্ভিসটি, গ্রামীণফোনকে, প্রযুক্তিগত, সহায়তা, টেকনোলজিস, কার্যালয়ে, দুইটি, চুক্তি, স্বাক্ষরিত, ওডভার, হেশজেদাল, টেকনোলজির, সৈয়দ, খায়রুল, হাসান, চুক্তিতে, স্বাক্ষর, আষাঢ়, academic, feat, ১৯৭৯, জানুয়ারী, গাজীপুর, জেলার, কালীগন্জ, উপজেলার, নরুন, গ্রামে, জন্ম, মাওলানা, মোঃ, রমিজ, উদ্দিন, নূর, জাহান, বেগমের, চতুর্থ, সকলের, নিকট, দোয়া, জাপানে, বাংলাদেশী, ছাত্রের, কৃতিত্ত্বঃ, জাপানের, অভিসন্দর্ভের, এইচ, করেছেন, গবেষণায়, উ্েল্লখযোগ্য, তাকে, সেরা, উক্ত, ইউনিভার্সিটির, অনলাইন, ম্যাগাজিন, সেপ্টেম্বর, সংখ্যায়, উল্লেখযোগ্য, গবেষণাপত্র, আন্তর্জাতিক, সাময়িকীতে, সমাদৃত, হয়েছে, ইতিপূর্বে, জাহাঙ্গীরনগর, উদ্ভিদ, বিভাগ, কৃতিত্ত্বের, ১৯৯৯, ২০০১, ২০০০, ২০০৩, যথাক্রমে, অনার্স, মাষ্টার্স, ২০০৫, সরকারের, বৃত্তি, উচ্চশিক্ষার্থে, গমন, বর্তমানে, পোষ্ট, ডক্টরাল, ফেলো, কর্মরত, আছেন, এওয়ার্ড, গ্রহণকালে, শ্রদ্ধেয়, মন্ডলী, সুভানুধ্যায়ীদের, অবদানকে, কৃতজ্ঞতার, স্বরণ, click, here, publication, son, ramez, uddin, mrs, nur, jahan, begum, born, grown, small, heavenly, village, gazipur, district, primary, local, secondary, religious, graduated, botany, 2000, completed, same, following, joined, collage, lecturer, biology, received, selection, monbokagakoshu, pursue, 2005, short, biography, azizzur, while, expressed, tribute, respected, teachers, well, wishers, abroad, their, supports, advices, giving, ceremony, which, distributing, has, achieved, degree, distinction, graduate, natural, technology, dissertation, entitled, focuses, remediation, water, soil, honored, news, web, public, magazine, september, unique, findings, recognized, international, journals, highly, praised, critics, monbukagakusho, mext, fellowship, immediately, presently, aizizur, continuing, fellow, donate, strategies, healthcare, about, পাতা, এড়িয়ে, লেখায়,
Text of the page (random words):
edubangla com blog an initiative for integrated learning in bangladesh edubangla com blog an initiative for integrated learning in bangladesh এড়িয়ে লেখায় যান প্রথম পাতা about us e learning open content e healthcare strategies donate us পুরনো পোস্ট outstanding achievement of a bangladeshi student in japan posted on জুলাই 9 2009 2 comments dr mohammad azizur rahman mohammad azizur rahman a bangladeshi student of jahangirnagar university ju savar dhaka has achieved phd degree with distinction from the graduate school of natural science and technology kanazawa university japan the doctoral dissertation entitled phytoremediation of arsenic by aquatic floating macrophytes focuses the remediation of arsenic from water and soil his outstanding achievement during doctoral research is honored with the president award as the excellent student of kanazawa university 2008 the news was published in the kanazawa university web public information magazine e acanthus on september 26 2008 unique findings of his research is published in the recognized international journals and highly praised by the critics also he was also awarded the japan government monbukagakusho mext scholarship during his study he also awarded the japan society for the promotion of science jsps postdoctoral fellowship immediately after the completion of my phd presently dr aizizur is continuing his research on arsenic phytoremediation as a jsps postdoctoral fellow photographs receiving the president award as the excellent student of kanazawa university 2008 from the president of kanazawa university japan photographs award giving ceremony at kanazawa university japan in which president of the university was distributing the award of the excellent student of kanazawa university 2008 while receiving the president award he expressed tribute to his respected teachers and well wishers in bangladesh and abroad for their supports and advices short biography of dr azizzur rahman dr mohammad azizur rahman son of md ramez uddin and mrs nur jahan begum born and grown up in a small heavenly village of gazipur district bangladesh after completion of his primary education from local school and secondary education from religious school he graduated in botany from jahangirnagar university savar dhaka bangladesh in 2000 he completed his m sc from the same university in the following year and joined in a collage as a lecturer of biology he received the selection of japan government scholarship monbokagakoshu to pursue his phd in 2005 click here for his research and publication জাপানে বাংলাদেশী ছাত্রের কৃতিত্ত্বঃ ডঃ মোহাম্মদ আজিজুর রহমান জাপানের কানাজাওয়া ইউনিভার্সিটি থেকে ২০০৮ সালে phytoremediation of arsenic by aquatic floating macrophytes অভিসন্দর্ভের জন্য পি এইচ ডি ডিগ্রী অর্জন করেছেন তার গবেষণায় উ্েল্লখযোগ্য সাফল্যের জন্য তাকে কানাজাওয়া ইউনিভার্সিটি কর্তৃক ২০০৮ সালের সেরা ছাত্র excellent student of the year হিসাবে president award প্রদান করা হয় যা উক্ত ইউনিভার্সিটির অনলাইন ম্যাগাজিন e acanthus এ সেপ্টেম্বর ২৬ ২০০৮ সংখ্যায় প্রকাশিত হয় তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এবং সমাদৃত হয়েছে ইতিপূর্বে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্ত্বের সাথে ১৯৯৯ ২০০১ সালে অনুষ্ঠিতব্য এবং ২০০০ ২০০৩ সালে অনুষ্ঠিতব্য সালে যথাক্রমে বি এস সি অনার্স এবং এম এস সি মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন এবং ২০০৫ সালে জাপান সরকারের বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার্থে জাপান গমন করেন বর্তমানে তিনি japan society for the promotion of science jsps পোষ্ট ডক্টরাল ফেলো হিসাবে কর্মরত আছেন এওয়ার্ড গ্রহণকালে তিনি তার সাফল্যের জন্য শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং সকল সুভানুধ্যায়ীদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্বরণ করেন ডঃ মোহাম্মদ আজিজুর রহমান ১৯৭৯ সালের ২ জানুয়ারী গাজীপুর জেলার কালীগন্জ উপজেলার নরুন গ্রামে জন্ম গ্রহণ করেন তিনি মাওলানা মোঃ রমিজ উদ্দিন এবং নূর জাহান বেগমের চতুর্থ সন্তান তিনি সকলের নিকট দোয়া প্রার্থী 2 টি মন্তব্য posted in campus success story tagged academic feat success story স্টাডিলাইন চালু করতে যাচ্ছে গ্রামীণফোন posted on জুন 16 2009 এখানে আপনার মন্তব্য রেখে যান ইত্তেফাক রিপোর্ট জুন ১৬ ২০০৯ মঙ্গলবার ২ আষাঢ় ১৪১৬ দেশের প্রথম শিক্ষা বিষয়ক কল সেন্টার স্টাডিলাইন চালু করতে যাচ্ছে গ্রামীণফোন লিমিটেড এই সেন্টারের মাধ্যমে গ্রাহকরা শিক্ষা সংক্রান্ত দেশ বিদেশের বিভিন্ন তথ্য জানতে পারবেন আগস্ট থেকে এই সেবাটি চালু করা যাবে বলে আশা করা হচ্ছে এই সার্ভিসটি চালু করতে গ্রামীণফোনকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে এভিস্তা টেকনোলজিস লিমিটেড গতকাল সোমবার গ্রামীণফোন কার্যালয়ে এই দুইটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় গ্রামীণফোনের পক্ষে সিইও ওডভার হেশজেদাল ও এভিস্তা টেকনোলজির পক্ষে সিইও সৈয়দ খায়রুল হাসান চুক্তিতে স্বাক্ষর করেন এসময় গ্রামীণফোনের সিইও বলেন গ্রামীণফোন সবসময়ই তার সাধারণ ব্যবসার বাইরে উদ্যোগ নিতে আগ্রহী স্টাডিলাইন সেরকম একটি উদ্ভাবনী উদ্যোগ প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি নিয়ে সমস্যায় পড়ে এবং যথাযথ তথ্যের অভাবে ভুল সিদ্ধান্ত নেয় স্টাডিলাইন চালু হওয়ার পর এই অবস্থার পরিবর্তন ঘটবে দৈনন্দিন জীবনের উপযোগী সেবা প্রদানের আগ্রহের ধারাবাহিকতায় গ্রামীণফোন স্টাডিলাইন সার্ভিস চালু করতে যাচ্ছে যে কোন গ্রামীণফোন সংযোগ থেকে নির্দিষ্ট একটি নম্বরে ফোন করে এই সার্ভিসের মাধ্যমে স্থানীয় স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে ভর্তি সংক্রান্ত তথ্য সারা বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির পদ্ধতি আইইএলটিএস স্যাট জিম্যাট জিআরই ইত্যাদি পরীক্ষার তথ্য এবং অন্যান্য সেবা পাওয়া যাবে স্টাডিলাইন এর লক্ষ্য হচ্ছে সঠিক ও সর্বশেষ তথ্য প্রচার করা যা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য কাছে নির্ভরযোগ্য মনে হবে এখানে আপনার মন্তব্য রেখে যান posted in article tagged call center for study information study info over phone study line by grameenphone ফলাফলের ভিত্তিতে এইচএসসিতে ভর্তি posted on জুন 9 2009 এখানে আপনার মন্তব্য রেখে যান ইত্তেফাক রিপোর্ট জুন ০৯ ২০০৯ মঙ্গলবার ২৬ জ্যৈষ্ঠ ১৪১৬ জিপিএ ৫ এর ক্ষেত্রে ৪৩ পয়েন্ট একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভর্তি আবেদনপত্র দশ টাকাসহ সর্বোচ্চ ৬০ টাকা ভর্তির শেষ সময় ৭ জুলাই সারাদেশের সরকারি বেসরকারি কলেজে ২০০৯ ২০১০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে গতকাল সোমবার ভর্তির নীতিমালা ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী এ বছর কোন বাছাই বা ভর্তি পরীক্ষা না নিয়ে কেবল এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে বিভাগীয় সদর ও জেলা সদরের কলেজে শতকরা ৮৮ ভাগ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে এবং ১২ ভাগ আসন বিভাগীয় ও জেলা সদরের বাইরের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে জিপিএ ৫ প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সকল বিষয়ের ওপর সর্বোচ্চ ৪৩ পয়েন্ট ধরে ক্রমান্বয়ে ৪০ পয়েন্টপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দেয়া হবে বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে ৪০ পয়েন্টপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে সমান পয়েন্ট অর্জনের বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে সাধারণ গণিত অথবা উচ্চতর গণিত বা জীববিজ্ঞানে পাঁচ পয়েন্টপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে সমস্যার সমাধান না হলে পর্যায়ক্রমে ইংরেজী পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানে অর্জিত পয়েন্ট বিবেচনায় আনা হবে তাতেও সমাধান না হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ঢাকাস্থ শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রের সভাপতির কাছ থেকে সংশ্লিষ্ট ছাত্র ছাত্রীদের পারস্পরিক মেধাক্রম সংগ্রহ করে প্রার্থী বাছাই করবে এ নীতিমালায় যাই থাকুক না কেন নিজস্ব প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে সমমেধাসম্পন্ন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও পোষ্যদের অগ্রাধিকার দিতে হবে ২০০৭ ২০০৮ ও ২০০৯ সালে দেশের যে কোন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০০৯ ২০১০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির যোগ্য হবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মানবিক শাখার শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার যে কোন একটি এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা নির্বাচন করতে পারবে কলেজ কর্তৃপক্ষ ভর্তিচ্ছুক আবেদনপত্র ফরমের মূল্য বাবদ ১০ টাকা এবং ভর্তি ব্যবস্থাপনা ব্যয় নির্বাহের জন্য ৫০ টাকা মিলেয়ে মোট ৬০ টাকা রসিদ প্রদানসহ গ্রহণ করবে এছাড়া ভর্তির সময় বোর্ড অনুমোদিত অন্যান্য ফিসহ রেজিষ্ট্রেশন ফি ৫০ টাকা ক্রীড়া ফি ২৫ টাকা রোভার স্কাউট বা গার্লস গাইড ফি ১০ টাকা বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা শাখা বা বিষয় পরিবর্তন ফি ২৫ টাকা পাঠ বিরতি ফি ১০০ টাকা বিলম্ব ভর্তি ফি ৫০ টাকা গ্রহণ করা যাবে কলেজসমূহ তাদের অবকাঠামো ও শিক্ষক সংখ্যা অনুসারে আসন সংখ্যা নির্ধারণ করে ভর্তি বিজ্ঞপ্তির পূর্বেই শিক্ষা বোর্ডকে অবহিত করবে এবং বোর্ডসমূহ স্ব স্ব অধিক্ষেত্রে অবস্থিত কলেজসমূহ এ বিধানের ব্যত্যয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বোর্ড নির্ধারিত ফিসহ সকল ফি আসন সংখ্যা ভর্তির যোগ্যতা ইত্যাদি উল্লেখ করে কলেজ কর্তৃপক্ষ কলেজের নোটিস বোর্ডসহ যথাযথ প্রচারের ব্যবস্থা করবে আবেদনপত্র প্রাপ্তির পর কোন কলেজ এ নীতিমালা অনুযায়ী আসন সংখ্যার সমান সংখ্যক ভর্তিযোগ্য প্রার্থীদের একটি মেধাক্রম তালিকা এবং মোট আসন সংখ্যার ন্যূনতম ২৫ শতাংশ অপেক্ষমাণ মেধা তালিকা প্রকাশ করবে ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র ও প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্র দাখিল করতে হবে ২০০৯ ২০১০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিলম্ব ফি ছাড়া ভর্তি ও ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ৭ জুলাই ক্লাস শুরু হবে ১২ জুলাই বিলম্ব ফি ছাড়া ভর্তিকৃত শিক্ষার্থীদের টটলিষ্ট রেজিষ্ট্রেশন ফি ও মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট বোর্ডে জমা দেয়ার শেষ তারিখ ২০ জুলাই বিলম্ব ফিসহ ভর্তি ও ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ২০ জুলাই বিলম্ব ফিসহ টটলিস্ট রেজিষ্ট্রেশন ফি ও মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বোর্ডে জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুলাই ব্যবহারিক ক্লাস শুরু করতে হবে ৩ আগস্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শিক্ষার্থীর শাখা বা বিষয় পরিবর্তনের ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ১১ আগস্ট শাখা বা বিষয় পরিবর্তনকারী শিক্ষার্থীর ব্যাংক ড্রাফটসহ তালিকা বোর্ডে পাঠানোর শেষ তারিখ ১৭ আগস্ট ও পূরণকৃত এসআইএফ শিক্ষা বোর্ডে জমাদানের শেষ তারিখ ২৬ অক্টোবর কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন অবস্থাতেই কোন শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র আটক রাখতে পারবে না এখানে আপনার মন্তব্য রেখে যান posted in article tagged edunews hsc admission 2009 পুরনো পোস্ট ক্যাটাগরিসমূহ agriculture aid welfare article bangladesh campus development edunews elearning health interview open content open source resources reviews success story create a free website or blog at wordpress com edubangla com blog create a free website or blog at wordpress com গ্রাহক হন subscribed edubangla com blog sign me up already have a wordpress com account log in now গোপনীয়তা edubangla com blog গ্রাহক হন subscribed নিবন্ধন লগ ইন report this content view site in reader সদস্যতা তৈরি করুন collapse this bar loading comments মন্তব্য লিখুন ইমেইল required নাম required ওয়েবসাইট design a site like this with wordpress com শুরু করুন
|