Meta tags:
description= Welcome to the online platform of Central Grievance Remedies of the Government of the People s Republic of Bangladesh. You can report your dissatisfaction or opinion about the government service and the promised service of the underwriters/agencies, service delivery methods and the quality of services or products through this website. After submitting the complaint, the latest status of complaint remedies will be communicated through SMS and e-mail. You can also know about update information by logging in. However, if you file a complaint as anonymity, you will not get any further information about the complaint;
author= ;
Headings (most frequently used words):
অভিযোগ, মোঃ, করুন, যুগ্মসচিব, অধিশাখা, পরিকল্পনা, সচরাচর, জিজ্ঞাস্য, প্রতিক্রিয়া, আপিল, গুরুত্বপূর্ণ, যোগাযোগ, বাছাই, কার্যপদ্ধতি, ব্যবস্থাপনা, মন্ত্রিপরিষদ, বিভাগ, সংযুক্ত, সুশাসন, নকশা, উন্নয়ন, নিষ্পত্তিতে, সেবার, মানোন্নয়নে, পরামর্শ, তথ্য, লিঙ্ক, সামাজিক, বাস্তবায়নে, অভিযোগের, ধরন, দাখিল, পদ্ধতি, অনিক, এর, তদন্ত, কার্যক্রম, নিষ্পত্তি, সেলের, সার্বিক, সহযোগিতায়, মাহমুদুল, হোসাইন, খান, সচিব, সমন্বয়, সংস্কার, শাফায়াত, মাহবুব, চৌধুরী, ছাইফুল, ইসলাম, গভর্নেন্স, মখলেছুর, রহমান, মোহাম্মদ, ওয়াহিদুজ্জামান, খাঁন, সিনিয়র, সিস্টেম, এনালিস্ট, ডাউনলোড, করার, জন্য, ফরম, ব্যবহারকারী, নির্দেশিকা, আপনার, ফোন, নাম্বারঃ, যোগাযোগের, সময়ঃ, সকাল, ৯টা, বিকাল, ৫টা, পর্যন্ত, সকল, কর্মদিবস,
Text of the page (most frequently used words):
অভিযোগ (188), দাখিল (50), যাবে (47), করতে (46), করা (45), আপিল (41), সেবা (41), হবে (40), অথবা (38), #অভিযোগের (36), প্রদান (33), কোনো (32), হিসেবে (32), এবং (31), প্রতিকার (30), ক্লিক (30), তথ্য (26), আপনার (25), লগইন (25), নম্বর (25), সংশ্লিষ্ট (24), কর্মকর্তা (24), করলে (23), পারেন (22), জন্য (22), করে (22), অবস্থা (22), নিষ্পত্তি (21), করার (20), পারবেন (19), করুন (18), আপনি (18), হয়ে (18), দপ্তর (17), বাটনে (17), অজ্ঞাতনামা (16), কর্মকর্তার (15), দেখা (15), সেবার (15), নিষ্পত্তির (15), সরকারি (15), হলে (14), দপ্তরের (14), ফরম (14), নাগরিক (14), ব্যবস্থা (13), অভিযোগকারী (13), বিষয়ে (13), একটি (13), সর্বশেষ (13), তবে (13), ক্ষেত্রে (13), ব্যবস্থার (12), সংক্রান্ত (12), যেকোনো (11), মাধ্যমে (11), থেকে (11), জিআরএস (11), উক্ত (11), নিকট (11), ট্র্যাকিং (11), অভিযোগটি (11), মোবাইল (11), যদি (11), পদ্ধতি (10), হতে (10), তালিকা (10), সম্পর্কে (10), দাখিলের (10), ব্যবস্থাপনা (10), সময়সীমা (10), সকল (10), দপ্তরে (10), পদ্ধতিতে (10), অনিক (9), একজন (9), নিবন্ধন (9), grs (9), বন্ধ (8), যোগাযোগ (8), হোমপেইজের (8), নির্দেশিকা (8), প্রতিশ্রুতি (8), ব্যবস্থায় (8), প্রতিক্রিয়া (8), বিস্তারিত (8), তারিখ (8), তাহলে (8), কর্তৃক (8), আপনাকে (8), প্রেরণ (8), পিন (8), প্রচলিত (8), gov (8), অংশে (7), ইমেইল (7), দেখতে (7), ডাউনলোড (7), আসবে (7), ব্যবহার (7), পরামর্শ (7), গৃহীত (7), রেটিং (7), ফরমে (7), জানতে (7), জানুন (7), সেল (7), অধিকার (7), নির্ধারিত (7), কর্মচারী (7), প্রতিকারের (6), নির্বাচন (6), মান (6), পারে (6), সেলে (6), আপিলের (6), সম্পর্কিত (6), এখানে (6), জানা (6), আওতায় (6), জানাতে (6), www (6), অনলাইন (6), নিষ্পত্তিতে (6), বিভাগ (6), কালো (5), পরবর্তী (5), আওতাধীন (5), বিরুদ্ধে (5), আইন (5), দাখিলকৃত (5), নিবন্ধিত (5), সংক্ষুব্ধ (5), থাকলে (5), প্রেরিত (5), এসএমএস (5), নম্বরটি (5), আউট (5), ব্যবহারকারী (5), অনলাইনে (5), মন্ত্রণালয় (5), করবেন (5), মন্ত্রিপরিষদ (5), গ্রহণ (5), প্রতিশ্রুত (5), অসন্তুষ্টি (5), প্রয়োজনীয় (4), চিত্র (4), অভিযোগকারীকে (4), তালিকাভুক্ত (4), এরূপ (4), প্রাপ্ত (4), পর্যন্ত (4), সিটিজেন (4), বাছাই (4), বিধি (4), মতামত (4), প্রদত্ত (4), অগ্রগতি (4), এক্ষেত্রে (4), সিদ্ধান্তে (4), উল্লেখ্য (4), দিন (4), কার্যক্রম (4), হওয়ার (4), দায়ের (4), প্রিন্ট (4), পাবেন (4), বিষয় (4), থাকে (4), পিনকোড (4), তাঁর (4), প্রাপ্য (4), সুযোগ (4), রয়েছে (4), grievance (4), সংযোজনী (4), বিভাগের (4), সচিব (4), ওয়েব (4), ভিত্তিক (4), হবেন (4), সর্বোচ্চ (4), কার্যদিবস (4), যুগ্মসচিব (4), প্রতিষ্ঠান (4), প্রতিষ্ঠানের (4), বৈধ (4), প্রদানকারী (4), মোঃ (4), প্রয়োজনে (3), প্রদর্শিত (3), অফলাইনে (3), সচরাচর (3), জিজ্ঞাস্য (3), গুরুত্বপূর্ণ (3), কাউকে (3), হয়রানি (3), অন্য (3), উদ্দেশ্যে (3), ব্যক্তির (3), কর্তৃপক্ষ (3), চার্টার (3), লিংকে (3), উপরের (3), সেখানে (3), সহজেই (3), সংস্কার (3), মানোন্নয়নে (3), গেলে (3), উপর (3), যায় (3), হোমপেইজে (3), অভিযোগটির (3), সময় (3), সম্ভাব্য (3), সরাসরি (3), জানানো (3), বাটন (3), বর্তমান (3), অভিযোগকারীর (3), বর্ণনা (3), সংযুক্ত (3), অন্যান্য (3), সফলভাবে (3), দায়েরকৃত (3), যেখানে (3), নিশ্চিত (3), সম্ভব (3), ফরমের (3), আবেদনের (3), প্রিভিউ (3), পূর্বে (3), তার (3), করেও (3), নতুন (3), নামের (3), সঠিকভাবে (3), চাওয়া (3), নিবন্ধনের (3), প্রাপ্তির (3), ব্যক্তিগত (3), গোপন (3), রেখে (3), ধর্মীয় (3), আদালতে (3), বিচারাধীন (3), বিভাগীয় (3), বিধির (3), রিভিউ (3), গণপ্রজাতন্ত্রী (3), অসন্তোষ (3), ধরনের (3), কীভাবে (3), চালু (3), ডাকযোগে (3), অসন্তুষ্ট (3), দায়িত্ব (3), পালন (3), পর্যায়ের (3), প্রধান (3), মনোনীত (3), গণ্য (3), প্রতিনিধি (3), দাপ্তরিক (3), পণ্য (3), বিবেচিত (3), আইনের (3), সঙ্গে (3), কাজ (3), সেবাপ্রত্যাশীদের (3), অধিশাখা (3), সামাজিক (2), নিচে (2), অংশ (2), কার্যপদ্ধতির (2), সংরক্ষণ (2), ফরমস (2), ডাউনলোডস (2), অভ্যাসগতভাবে (2), অসত্য (2), কিংবা (2), অসৎ (2), করেন (2), মর্মে (2), প্রমাণিত (2), সুপারিশের (2), ভিত্তিতে (2), বিনা (2), পদক্ষেপে (2), খারিজ (2), সময়ে (2), দেখার (2), পেইজ (2), সংবলিত (2), প্রতিটি (2), থাকবে (2), গুণগত (2), বৃদ্ধি (2), সহজিকরণ (2), ইত্যাদি (2), মূল্যবান (2), সন্তুষ্টি (2), মধ্যে (2), পাশাপাশি (2), চাইলে (2), জানার (2), ট্র্যাক (2), বরাবর (2), পুনরায় (2), সেলের (2), থাকেন (2), উপরে (2), ডানপাশে (2), দেখানো (2), সম্পন্ন (2), পদক্ষেপ (2), নেওয়া (2), হয়েছে (2), তথ্যের (2), বিবরণ (2), তালিকায় (2), হবেনা (2), পরবর্তিতে (2), নাও (2), বের (2), কারনে (2), চান (2), অপশনটি (2), নাম (2), সংযুক্তি (2), এখান (2), অবশ্যই (2), ডানদিকে (2), পাওয়া (2), ইউজারনেম (2), একইভাবে (2), ভুলে (2), পরিবর্তন (2), নম্বরে (2), পরিবর্তে (2), তালিকার (2), পেইজটি (2), আমার (2), ইতোপূর্বে (2), শুধুমাত্র (2), যাবেনা (2), জাতীয় (2), কর্মচারীদের (2), মামলা (2), গ্রহণযোগ্য (2), বিভিন্ন (2), অন্তর্ভুক্ত (2), ক্ষোভ (2), সিদ্ধান্ত (2), ওয়েবসাইটে (2), এছাড়া (2), ইলেক্ট্রনিক (2), ফাইল (2), সেন্টারের (2), উপস্থিত (2), অতিরিক্ত (2), জ্যেষ্ঠ (2), লক্ষ্যে (2), সিস্টেম (2), অনধিক (2), সময়ের (2), ছাড়া (2), জেলা (2), দপ্তরসমূহের (2), ধরন (2), তাঁদের (2), অবসরপ্রাপ্ত (2), নাগরিকের (2), প্রদেয় (2), বহির্ভূত (2), প্রদানে (2), অস্বীকৃতির (2), সংস্থার (2), কোন (2), প্রদানের (2), পণ্যের (2), প্ল্যাটফরম (2), মেইল (2), টেকনিক্যাল (2), cabinet (2), সুশাসন (2), পরিকল্পনা (2), সার্বিক (2), সহযোগিতায় (2), কার্যপদ্ধতি (2), ট্রাকিং (2), দিয়ে (2), নিস্পত্তিকৃত (2), হয় (2), প্রতিক্রিয়া (2), বাংলাদেশ (2), সরকার (2), স্বাগতম (2), সহযোগিতা, উল্লেখিত, নম্বরের, হেল্পডেস্কে, ঠিকানায়, এছাড়াও, ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগলপ্লাস, মতো, যুক্ত, থাকতে, লিংকগুলোতে, ভিজিট, প্রশ্নোত্তরের, প্রবাহচিত্র, পড়তে, ব্যক্তিকে, কালোতালিকা, অব্যহতি, দেওয়া, কালোতালিকাভুক্তি, তথা, বামপাশে, মেনুবার, তারপর, সমূহের, সেবাগ্রহীতার, প্রত্যাশা, চার্টারের, পাশে, অপশনও, যেখান, সুচিন্তিত, এজন্য, আনুষঙ্গিক, সহকারে, প্রক্রিয়া, প্রকাশ, ব্যবধানে, উভয়ক্ষেত্রেই, মতামতও, সহজ, উপায়, হলো, পরবর্তীতে, সিস্টেমে, দেখেও, অপশনটতে, ট্র্যাকিংয়ের, চাচ্ছেন, সেটির, অবস্থার, আবার, সন্তুষ্ট, আপিলটি, সন্তষ্ট, কারণে, নথিজাত, থাকলেও, বিবরণের, স্বয়ংক্রিয়ভাবে, যেসকল, ফাইলসমূহ, তথ্যাদি, প্রদর্শন, অভিযোগসমূহ, নির্দিষ্ট, সংখ্যক, সাধারণত, ১০টি, একসাথে, প্রেরণের, সতর্কীকরণ, বার্তা, বলা, অতঃপর, নম্বরও, ফলে, অবগত, হওয়া, হতেও, বিশেষ, প্রক্রিয়ায়, আইনানুগ, নেয়া, ন্যায়, পূরন, রিসিপ্ট, নিষ্পন্ন, প্রথমেই, ইতোমধ্যে, ফরমটি, মেনুবারের, অপশন, অপশনে, যাবেন, থাকা, অবস্থায়, আসলে, সেখানেও, নিয়ে, যাওয়া, লগআউট, যান, হারিয়ে, অপশনটিতে, উদ্ধার, করণীয়, থেকেই, বাটনগুলোর, সেক্ষেত্রে, প্রথমোক্ত, করলেই, প্যানেল, সঠিক, অন্যথায়, স্ক্রিনে, সতর্কতামূলক, মেসেজ, সেটি, ব্যবহৃত, চাওয়ার, লগইনের, দিয়ে, অর্থাৎ, একই, একাধিক, নিবন্ধের, পেইজের, চিহ্নিত, বাধ্যতামূলকভাবে, পূর্ণনাম, পরিচয়পত্র, জন্মনিবন্ধন, সনদ, পাসপোর্ট, স্থায়ী, ঠিকানা, ঠিকানার, তথ্যসহ, কিছু, ঐচ্ছিক, নিচের, ইমেইলের, ঊক্ত, নিবন্ধনপূর্বক, redress, system, সংক্ষেপে, মূলত, দপ্তরকর্তৃক, প্রদানকৃত, নিশ্চিতকরণের, প্ল্যাটফর্ম, বাংলাদেশের, জানিয়ে, নাগরিককে, ধরণের, অবহিত, বিষয়য়ে, মূল্যায়ন, করাও, অন্যতম, কর্মচারীরাও, বিপরীতে, তাদের, জানাবেন, হয়নি, দাখিলকে, উৎসাহিত, করনীয়, যুগ্ম, ব্যতীত, ঊর্ধ্বতন, আপলোডকৃত, অভিযোগসমূহের, প্রাপ্তিস্বীকার, তদন্তের, উদ্যোগ, সাধারনভাবে, নিম্নরূপ, ওয়েবসাইট, দাখিলযোগ্য, সচিবালয়ের, গেটে, অবস্থিত, কেন্দ্রে, আঞ্চলিক, অধিদপ্তর, সংস্থা, ইউনিয়ন, উপজেলা, কার, ওপর, কিনা, গুরুত্ব, অনুযায়ী, যথাযথ, চূড়ান্ত, পরিচয়, ব্যক্তি, নিকটাত্মীয়, বাবা, স্বামী, স্ত্রী, সন্তান, organizational, কর্মরত, কর্তৃপক্ষের, আবেদন, কর্মচারীগণের, পেনশন, আনুতোষিক, আর্থিক, সুবিধা, অভিযোগও, শ্রেণির, staff, public, প্রযোজ্য, নিয়ন্ত্রণকারী, করবে, প্রতিশ্রুতিতে, বর্ণিত, অতিক্রান্ত, পূর্বেই, আদেশ, নিম্নোক্ত, বিষয়সমূহের, জনসেবার, সেবাপ্রার্থীদের, সংক্ষুব্ধতা, যেতে, বক্তব্য, কার্যকর, ক্ষেত্র, প্রশমনের, সৃষ্টি, প্রস্তুত, স্বীকৃত, নাগরিকদের, লিখিত, citizen, charter, সেবাপদ্ধতি, ইলেকট্রনিক, দরখাস্ত, স্ক্রিনশর্টসহ, সমস্যা, চাহিদা, জিজ্ঞাসা, সফটওয়্যার, যোগাযোগের, সময়ঃ, সকাল, ৯টা, বিকাল, ৫টা, কর্মদিবস, 01841117002, 01841117003, 02226641072, 02226641032, ফোন, নাম্বারঃ, মোহাম্মদ, ওয়াহিদুজ্জামান, খাঁন, সিনিয়র, এনালিস্ট, মখলেছুর, রহমান, ছাইফুল, ইসলাম, গভর্নেন্স, শাফায়াত, মাহবুব, চৌধুরী, মাহমুদুল, হোসাইন, খান, সমন্বয়, নকশা, উন্নয়ন, তদন্ত, বাতিল, মন্তব্য, দ্র, নিজ, স্বর্বসত্ত্ব, ২০১৭, বাস্তবায়নে, আবেদনপত্র, এটুআই, বাতায়ন, লিঙ্ক, সমস্যার, সম্মুখীন, ২০১৫, পরিমার্জিত, ২০১৮, প্রবাহ, কার্যক্রমের, প্রশ্নোত্তর, ওয়েবসাইটের, sms, মেইলের, হালনাগাদ, সরকারের, কেন্দ্রীয়, প্ল্যাটফর্মে, বাংলা, প্রশাসনিক, সফটওয়্যারটির, অধিকতর, মানোন্নয়নের, চলমান,
Text of the page (random words):
পূর্বেই সেবার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকলে অভিযোগ দাখিল করা যাবে কোন কোন দপ্তরের ক্ষেত্রে অভিযোগ দাখিল করা যাবে সকল সরকারি দপ্তর এবং আওতাধীন প্রতিষ্ঠান সংস্থার জন্য প্রযোজ্য হবে আইনের আওতায় নিবন্ধিত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী সরকারি দপ্তর অভিযোগ প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করবে নাগরিক অভিযোগ public grievance কী সরকারি দপ্তর অথবা আইনের আওতায় নিবন্ধিত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিশ্রুত সেবা বা পণ্য এবং অথবা সেবা প্রদান পদ্ধতি সম্পর্কে কোনো নাগরিকের অসন্তুষ্টি অথবা প্রদেয় প্রদত্ত সেবার সঙ্গে সম্পর্কিত বিধি বহির্ভূত কাজ অথবা নাগরিকের বৈধ অধিকার প্রদানে অস্বীকৃতির বিষয়ে দাখিলকৃত অভিযোগ নাগরিক অভিযোগ হিসেবে বিবেচিত হবে কর্মকর্তা কর্মচারী অভিযোগ staff grievance কী সরকারি দপ্তরে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে কর্মকর্তা কর্মচারী হিসেবে তাঁর প্রাপ্য যেকোনো সেবা বা বৈধ অধিকার প্রাপ্তির ক্ষেত্রে অসন্তুষ্ট বা সংক্ষুব্ধ হয়ে প্রতিকারের জন্য আবেদন দাখিল করলে তা কর্মকর্তা কর্মচারী অভিযোগ হিসেবে গণ্য হবে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণের পেনশন আনুতোষিক আর্থিক সুবিধা সংক্রান্ত যেকোনো অভিযোগও এ শ্রেণির অভিযোগের অন্তর্ভুক্ত হবে দাপ্তরিক অভিযোগ organizational grievance কী কোনো সরকারি দপ্তরের প্রতিশ্রুত সেবা বা পণ্য এবং অথবা সেবা প্রদান পদ্ধতি বা বৈধ অধিকার সংক্রান্ত বিষয়ে কোনো দপ্তর কর্তৃক দাখিলকৃত অভিযোগ দাপ্তরিক অভিযোগ হিসেবে বিবেচিত হবে কে অভিযোগ দাখিল করতে পারবেন সংক্ষুব্ধ ব্যক্তি প্রতিষ্ঠান অথবা তাঁদের মনোনীত প্রতিনিধি অভিযোগ দায়ের করতে পারবেন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মনোনীত প্রতিনিধি এবং ব্যক্তির ক্ষেত্রে নিকটাত্মীয় বাবা মা স্বামী স্ত্রী অথবা সন্তান প্রতিনিধি হিসেবে অভিযোগ দাখিল করতে পারবেন দাপ্তরিক অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর প্রধান অভিযোগ দাখিল করতে পারবেন পরিচয় গোপন রেখে অভিযোগ দাখিল করা যাবে কি না ব্যক্তিগত তথ্য প্রদান না করলে অভিযোগকারীকে অজ্ঞাতনামা হিসেবে গণ্য করা হবে অজ্ঞাতনামা হিসেবে অভিযোগ দায়ের করলে অভিযোগটির ওপর কার্যক্রম গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে অভিযোগের ধরন গুরুত্ব অনুযায়ী অনিক যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এক্ষেত্রে অভিযোগ চূড়ান্ত নিষ্পত্তি করা সম্ভব নাও হতে পারে কার নিকট অভিযোগ দাখিল করতে হবে সকল সরকারি দপ্তরে সেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং তা প্রতিকারের জন্য একজন অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা অনিক দায়িত্ব পালন করবেন জেলা বিভাগীয় আঞ্চলিক পর্যায়ের দপ্তর এবং অধিদপ্তর সংস্থা অন্যান্য দপ্তরের অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা হবেন দপ্তর প্রধান অথবা তাঁর মনোনীত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জেলা পর্যায়ের দপ্তরের অনিক আওতাধীন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দপ্তরসমূহের অনিক হিসেবে গণ্য হবেন এবং মন্ত্রণালয় বিভাগের অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা হবেন একজন যুগ্মসচিব অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার তথ্য জানতে এখানে ক্লিক করুন কীভাবে অভিযোগ দাখিল করবেন অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত ওয়েবসাইট www grs gov bd এর মাধ্যমে অভিযোগ দাখিল করা যাবে এ ছাড়া ইলেক্ট্রনিক পদ্ধতিতে ইমেইল ই ফাইল অথবা কল সেন্টারের মাধ্যমে অথবা প্রচলিত পদ্ধতিতে সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে অভিযোগ দাখিল করা যাবে মন্ত্রণালয় বিভাগ এবং অভিযোগ ব্যবস্থাপনা সেলে দাখিলযোগ্য অভিযোগের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতে সচিবালয়ের গেটে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ গ্রহণ কেন্দ্রে দাখিল করা যাবে অভিযোগ দাখিলের ক্ষেত্রে নির্ধারিত ফরম সংযোজনী খ ১ ব্যবহার করতে হবে অভিযোগ নিষ্পত্তির সময়সীমা কত অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা কর্তৃক অভিযোগ নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা নিম্নরূপ সাধারনভাবে অভিযোগ নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা ৩০ কার্যদিবস তদন্তের উদ্যোগ গৃহীত হলে অতিরিক্ত ১০ কার্যদিবস সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করতে হবে আপিল নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা আপিল দাখিলের তারিখ থেকে অনধিক ২০ কার্যদিবস অভিযোগ ব্যবস্থাপনা সেল কর্তৃক অভিযোগ আপিল নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা অনধিক ৬০ কার্যদিবস অভিযোগ নিষ্পত্তির সর্বশেষ অবস্থা কীভাবে জানা যাবে ওয়েব ভিত্তিক অভিযোগ প্রতিকার ব্যবস্থায় প্রাপ্ত অথবা আপলোডকৃত অভিযোগসমূহের ট্র্যাকিং নম্বর সংবলিত এসএমএস এবং অথবা ইমেইল অভিযোগকারীকে প্রদান করতে হবে ওয়েব ভিত্তিক সিস্টেম চালু না থাকলে এসএমএস ইমেইল অথবা ডাকযোগে প্রাপ্তিস্বীকার প্রদান করতে হবে অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থার ওয়েবসাইটে www grs gov bd অভিযোগের অবস্থা জানুন বাটনে ক্লিক করে প্রাপ্ত ট্র্যাকিং নম্বর ব্যবহার করে অভিযোগ নিষ্পত্তির সর্বশেষ অবস্থা জানা যাবে এছাড়া ব্যবহারকারী হিসেবে লগইন করে অভিযোগের তালিকা থেকে অভিযোগ নিষ্পত্তির সর্বশেষ অবস্থা জানতে পারবেন কালো তালিকা কী কোনো অভিযোগকারী অভ্যাসগতভাবে অসত্য এবং কাউকে হয়রানি করার জন্য কিংবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে অভিযোগ দাখিল করেন মর্মে প্রমাণিত হলে অনিক এর সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আপিল কর্মকর্তা উক্ত অভিযোগকারীকে কালো তালিকাভুক্ত করতে পারবেন এরূপ কালো তালিকাভুক্ত ব্যক্তির নিকট থেকে পরবর্তী সময়ে প্রাপ্ত কোনো অভিযোগ কর্তৃপক্ষ বিনা পদক্ষেপে খারিজ করতে পারবেন আপিল কর্তৃপক্ষ কে অভিযোগ প্রতিকার সংক্রান্ত আপিল নিষ্পত্তির লক্ষ্যে সকল সরকারি দপ্তরে একজন আপিল কর্মকর্তা দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয় বিভাগ ব্যতীত সকল দপ্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের পরবর্তী ঊর্ধ্বতন দপ্তরের অনিক আপিল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয় বিভাগের আপিল কর্মকর্তা হবেন একজন অতিরিক্ত সচিব অথবা জ্যেষ্ঠ যুগ্ম সচিব আপিল কর্মকর্তার তথ্য জানতে এখানে ক্লিক করুন আপিল নিষ্পত্তিতে অসন্তুষ্ট হলে কী করনীয় যেকোনো দপ্তরের আপিল কর্মকর্তার সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে অনলাইনে www grs gov bd অথবা প্রচলিত পদ্ধতিতে সংযোজনী খ ৪ এ নির্ধারিত ফরমে অভিযোগ ব্যবস্থাপনা সেলে আপিল করা যাবে প্রচলিত পদ্ধতিতে অফলাইনে অভিযোগ দাখিল করা যাবে কি না যে সকল দপ্তরে ওয়েব ভিত্তিক অভিযোগ প্রতিকার ব্যবস্থা চালু হয়নি সে সকল দপ্তরে ইলেক্ট্রনিক পদ্ধতিতে ইমেইল ই ফাইল অথবা কল সেন্টারের মাধ্যমে অথবা প্রচলিত পদ্ধতিতে সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে অভিযোগ দাখিল করা যাবে তবে যে সকল দপ্তরে ওয়েব ভিত্তিক অভিযোগ প্রতিকার ব্যবস্থা চালু হবে সে সকল দপ্তরে অনলাইনে অভিযোগ দাখিলকে উৎসাহিত করতে হবে অভিযোগ নিষ্পত্তিতে প্রতিক্রিয়া কীভাবে জানাবেন অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থার ওয়েবসাইটে www grs gov bd অভিযোগ নিষ্পত্তিতে প্রতিক্রিয়া বাটনে ক্লিক করে প্রতিক্রিয়া জানা যাবে এছাড়া ব্যবহারকারী হিসেবে লগইন করে অভিযোগের তালিকা থেকে অভিযোগ নিষ্পত্তির সর্বশেষ অবস্থা জানতে পারবেন অভিযোগ ব্যবস্থাপনা সেলে কী ধরনের অভিযোগ আপিল দাখিল কোনো অভিযোগ মন্ত্রণালয় বিভাগের সচিব অথবা আপিল কর্মকর্তা সংশ্লিষ্ট হলে অনলাইনে www grs gov bd অথবা প্রচলিত পদ্ধতিতে সংযোজনী খ ৩ এ নির্ধারিত ফরমে অভিযোগ ব্যবস্থাপনা সেলে অভিযোগ দাখিল করা যাবে যেকোনো দপ্তরের আপিল কর্মকর্তার সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে অনলাইনে www grs gov bd অথবা প্রচলিত পদ্ধতিতে সংযোজনী খ ৪ এ নির্ধারিত ফরমে অভিযোগ ব্যবস্থাপনা সেলে আপিল করা যাবে বন্ধ করুন ব্যবহারকারী নির্দেশিকা অভিযোগ প্রতিকার ব্যবস্থা কি অভিযোগ প্রতিকার ব্যবস্থা grievance redress system সংক্ষেপে জিআরএস grs মূলত বিভিন্ন সরকারি দপ্তরকর্তৃক প্রদানকৃত সেবা নিশ্চিতকরণের একটি প্ল্যাটফর্ম জিআরএস ব্যবস্থার অন্তর্ভুক্ত প্রতিটি দপ্তরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একজন নাগরিক যে কোনো সেবার বিরুদ্ধে তার অসন্তোষ বা ক্ষোভ জানিয়ে অভিযোগ দাখিল করতে পারেন অভিযোগকারী নাগরিককে তার অভিযোগের বিষয়ে যেকোনো ধরণের অগ্রগতি বা সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা এবং কোনো বিষয়য়ে তাঁর মূল্যবান মতামত বা পরামর্শ মূল্যায়ন করাও এই ব্যবস্থার অন্যতম সরকারি কর্মকর্তা কর্মচারীরাও একইভাবে যে কোনো সেবার বিপরীতে তাদের অভিযোগ এখানে জানাতে পারবেন অভিযোগ প্রতিকার ব্যবস্থায় একজন নাগরিক নিবন্ধনপূর্বক তাঁর নাগরিক হিসেবে প্রাপ্য সেবা সংশ্লিষ্ট অভিযোগ করতে পারেন অথবা ব্যক্তিগত তথ্য গোপন রেখে অজ্ঞাতনামা হিসেবে অভিযোগ করতে পারেন তবে ধর্মীয় কোনো আদালতে বিচারাধীন তথ্য অধিকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় মামলা অথবা আইন বা বিধির আওতায় রিভিউ আপিলের সুযোগ রয়েছে এরূপ বিষয় সংশ্লিষ্ট অভিযোগ গ্রহণযোগ্য হবে না নিবন্ধন অভিযোগ প্রতিকার সংক্রান্ত যেকোনো সেবা প্রাপ্তির জন্য আপনাকে অবশ্যই জিআরএস এ নিবন্ধিত হতে হবে নিবন্ধনের জন্য অভিযোগকারী লগইন পেইজের নিবন্ধন চিহ্নিত লিংকে ক্লিক করলে অভিযোগকারী তথ্যের ফরম আসবে এখানে বাধ্যতামূলকভাবে মোবাইল নম্বর পূর্ণনাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্মনিবন্ধন সনদ নম্বর পাসপোর্ট নম্বর স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার তথ্যসহ অন্যান্য কিছু ঐচ্ছিক তথ্য প্রদান করে ফরমের নিচের নিবন্ধন বাটনে ক্লিক করতে হবে সফলভাবে নিবন্ধন সম্পন্ন হলে আপনাকে এসএমএস ও ইমেইলের মাধ্যমে তা নিশ্চিত করা হবে এবং আপনার প্রদত্ত মোবাইল নম্বরে একটি পিন নম্বর এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে ঊক্ত পিন ব্যবহার করে আপনি অভিযোগকারী হিসেবে লগইন করতে পারবেন উল্লেখ্য যে নিবন্ধনের জন্য যে মোবাইল নম্বরটি প্রদান করা হবে সেটি যদি ইতোপূর্বে জিআরএস এ নিবন্ধনের জন্য ব্যবহৃত হয়ে থাকে তবে আপনার নিকট অন্য কোনো তথ্য চাওয়ার পরিবর্তে শুধুমাত্র লগইনের জন্য পিন নম্বর চাওয়া হবে কোনো মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করা হলে পরবর্তিতে ঐ নম্বর ব্যবহার করে আর কোনো নিবন্ধন করা যাবেনা অর্থাৎ একই নম্বর একাধিক নিবন্ধের জন্য ব্যবহার করা যাবেনা লগইন করা জিআরএস হোমপেইজের উপরে ডানপাশে অভিযোগকারী লগইন বাটনে ক্লিক করলে লগইন পেইজ আসবে আপনি যদি ইতোপূর্বে নিবন্ধন করে থাকেন তাহলে আপনার ইউজারনেম এবং পিন নম্বর সঠিকভাবে প্রদান করে লগইন বাটনে ক্লিক করার পর সকল তথ্য প্রদান সঠিক হয়ে থাকলে আপনি আপনার অভিযোগ তালিকার পেইজটি দেখতে পাবেন অন্যথায় স্ক্রিনে সতর্কতামূলক মেসেজ দেখা যাবে আর যদি পূর্বে থেকেই লগইন করা থাকে তাহলে হোমপেইজের লগইন বাটনগুলোর পরিবর্তে আমার প্যানেল ও লগ আউট নামের বাটন দেখা যাবে সেক্ষেত্রে প্রথমোক্ত বাটনে ক্লিক করলেই আপনি আপনার অভিযোগ তালিকার পেইজটি দেখতে পাবেন পিনকোড ভুলে গেলে করণীয় পিন পরিবর্তন আপনি যদি পিন নম্বরটি ভুলে যান বা কোনো কারনে পিন নম্বরটি হারিয়ে যায় অথবা পিন পরিবর্তন করতে চান তবে অভিযোগকারী লগইন ফরমের নিচে পিনকোড উদ্ধার নামের অপশনটিতে ক্লিক করতে হবে তাহলে আপনার নিকট মোবাইল নম্বর চাওয়া হবে এবং সঠিকভাবে মোবাইল নম্বরটি প্রদান করলে উক্ত নম্বরে নতুন একটি পিনকোড প্রেরণ করা হবে নতুন পিনকোড ব্যবহার করে আপনি সহজেই লগইন করতে পারবেন লগআউট লগইন করার পর উপরের মেনুবারের ডানদিকে যেখানে ইউজারনেম প্রদর্শিত হয় সেখানে ক্লিক করলে লগ আউট নামের একটি অপশন দেখা যাবে উক্ত অপশনে ক্লিক করলে আপনি আপনার বর্তমান লগইন অবস্থা থেকে বের হয়ে যাবেন লগইন থাকা অবস্থায় হোমপেইজে আসলে সেখানেও একটি লগ আউট বাটন দেখা যাবে ঐ বাটনে ক্লিক করেও একইভাবে লগ আউট করা যাবে অভিযোগকারী হিসেবে সঠিকভাবে লগ আউট করার পর আপনাকে জিআরএস হোমপেইজে নিয়ে যাওয়া হবে নাগরিক অভিযোগ দাখিল নাগরিক অভিযোগ দাখিলের জন্য অভিযোগ প্রতিকার ব্যবস্থায় লগইন করার পর প্রথমেই যে অভিযোগ তালিকা দেখা যায় তার উপরের ডানদিকে নতুন অভিযোগ বাটনে ক্লিক করলে একটি ফরম আসবে অথবা অভিযোগ প্রতিকার ব্যবস্থার হোমপেইজের অভিযোগ দাখিল বাটনে ক্লিক করে নাগরিক অভিযোগ অপশনটি নির্বাচন করেও অভিযোগ দায়ের করা যাবে এক্ষেত্রে যদি ইতোমধ্যে লগইন করা হয়ে থাকে তবে অভিযোগ দাখিলের জন্য একটি ফরম আসবে আর যদি লগইন করা না থাকে তবে অভিযোগকারী নিবন্ধন ফরম আসবে এখান থেকে নিবন্ধন ও লগইন করার পর নাগরিক অভিযোগ দাখিলের ফরমটি পাওয়া যাবে অভিযোগ দাখিল ফরমে অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর ও সেবা নির্বাচন সেবা আবেদনের তারিখ অভিযোগকারীর নাম অভিযোগের বিষয় বর্ণনা ও প্রয়োজনীয় সংযুক্তি প্রদান করে অভিযোগ প্রেরণ বাটনে ক্লিক করলে অভিযোগটি ঐ দপ্তরের অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার নিকট প্রেরিত হয়ে যাবে তবে ফরম পূরন করার পর প্রেরণ করার পূর্বে অভিযোগের প্রিভিউ দেখা ও প্রিন্ট নেওয়া যাবে অভিযোগটি সফলভাবে প্রেরিত হলে উক্ত অভিযোগের একটি রিসিপ্ট দেখা যাবে যেখানে অভিযোগের ট্র্যাকিং নম্বর ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার তথ্য দেখা যাবে ও প্রিন্ট করা যাবে অভিযোগের অগ্রগতি ও সর্বশেষ অবস্থা জানার জন্য এই ট্র্যাকিং নম্বরটি অবশ্যই সংরক্ষণ করুন উল্লেখ্য যে অভিযোগ দাখিল হওয়ার পর নিষ্পন্ন হওয়ার সময়সীমা ৬০ দিন পর্যন্ত অজ্ঞাতনামা হিসেবে অভিযোগ দাখিল আপনি যদি কোনো কারনে অজ্ঞাতনামা হিসেবে অভিযোগ দাখিল করতে চান তবে অভিযোগ প্রতিকার ব্যবস্থার হোমপেইজের অভিযোগ দাখিল বাটনে ক্লিক করে অজ্ঞাতনামা হিসেবে অভিযোগ অপশনটি নির্বাচন করতে হবে তাহলে নাগরিক অভিযোগ দাখিল ফরমের ন্যায় অজ্ঞাতনামা হিসেবে অভিযোগ দাখিলের একটি ফরম দেখা যাবে এই ফরমে অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর ও সেবা নির্বাচন করে সেবা আবেদনের তারিখ অভিযোগকারীর নাম অভিযোগের বিষয় বর্ণনা ও প্রয়োজনীয় সংযুক্তি প্রদান করার পর অভিযোগ প্রেরণ বাটনে ক্লিক করলে অভিযোগটি নিশ্চিত করার জন্য প্রিভিউ দেখানো হবে এখান থেকে অভিযোগের প্রিভিউ প্রিন্ট করা যাবে এবং অভিযোগটি প্রেরণ করা যাবে অজ্ঞাতনামা হিসেবে অভিযোগ প্রেরণের ক্ষেত্রে অভিযোগ প্রেরণ বাটনে ক্লিক করলে একটি সতর্কীকরণ বার্তা দেখতে পাবেন যেখানে বলা থাকবে যে অজ্ঞাতনামা হিসেবে দাখিল করলে অভিযোগ এর অবস্থা অবগত হওয়া সম্ভব হবে না এবং প্রতিকার করা হতেও পারে নাও হতে পারে তবে কাউকে হয়রানি করার উদ্দেশ্যে অজ্ঞাতনামা অভিযোগ দাখিল করলে প্রয়োজনে বিশেষ প্রক্রিয়ায় তথ্য বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে অতঃপর নিশ্চিত করা হলে অভিযোগটি সংশ্লিষ্ট দপ্তরের অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার নিকট প্রেরিত হয়ে যাবে উল্লেখ্য যে অজ্ঞাতনামা হিসেবে অভিযোগ দাখিল করলে আপনাকে অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার কোনো তথ্য জানানো হবে না এবং কোনো ট্র্যাকিং নম্বরও প্রদান করা হবেনা ফলে পরবর্তিতে উক্ত অভিযোগের সর্বশেষ অগ্রগতি ও অবস্থা সম্পর্কিত কোনো তথ্য জানা সম্ভব হবেনা অভিযোগ তালিকা অভিযোগ প্রতিকার ব্যবস্থায় একজন অভিযোগকারী হিসেবে সফলভাবে লগইন করার পর আপনাকে অভিযোগের তালিকা প্রদর্শন করা হবে অভিযোগ তালিকায় আপনি আপনার দায়েরকৃত অভিযোগসমূহ দেখতে পাবেন তালিকায় সর্বশেষ দায়েরকৃত নির্দিষ্ট সংখ্যক সাধারণত ১০টি অভিযোগ একসাথে দেখা যাবে অভিযোগের বিস্তারিত কোনো অভিযোগের বিস্তারিত দেখতে চাইলে তালিকা থেকে উক্ত অভিযোগ সম্পর্কিত তথ্যের উপর ক্লিক করতে হবে তাহলে বিবরণ অংশে অভিযোগের বিস্তারিত তথ্য দেখা যাবে এখানে অভিযোগকারীর তথ্য সেবার বিবরণ অভিযোগের বর্ণনা ট্র্যাকিং নম্বর সর্বশেষ অবস্থা সংযুক্ত ফাইলসমূহ সহ অন্যান্য তথ্যাদি জানা যাবে এবং প্রয়োজনে অভিযোগের বিস্তারিত প্রিন্ট করা যাবে অভিযোগ দায়ের করার পর হতে বর্তমান সময় পর্যন্ত যেসকল পদক্ষেপ নেওয়া হয়েছে তা গৃহীত কার্যক্রম অংশে ক্লিক করলে দেখা যাবে আপিল আপনার দাখিলকৃত অভিযোগটি নিষ্পত্তি হয়ে গেলে আপনাকে এসএমএস ও ইমেইল এর মাধ্যমে জানানো হবে অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা কর্তৃক গৃহীত ব্যবস্থার উপর আপনি যদি সন্তষ্ট না হয়ে থাকেন তবে আপনি আপিল করতে পারেন আপনার অভিযোগটি যদি কোনো কারণে নথিজাত করা হয়ে থাকলেও আপনি আপিল করতে পারবেন এক্ষেত্রে অভিযোগের বিস্তারিত বিবরণের উপরে ডানপাশে আপিল করুন বাটন দেখা যাবে উক্ত বাটনে ক্লিক করলে আপনার অভিযোগটি স্বয়ংক্রিয়ভাবে আপিল হয়ে সংশ্লিষ্ট আপিল কর্মকর্তার নিকট প্রেরিত হবে এবং আপনাকে আপিল কর্মকর্তার তথ্য দেখানো হবে আপিল কার্যক্রম সম্পন্ন হওয়ার সময়সীমা ৩০ দিন অভিযোগ ব্যবস্থাপনা সেল বরাবর অভিযোগ ও আপিল অভিযোগ ব্যবস্থাপনা সেল বরাবর অভিযোগ করার ক্ষেত্রে অভিযোগ দাখিলের সময় দপ্তর বাছাই অংশে সেল নির্বাচন করতে হবে তাহলে আপনার অভিযোগটি সরাসরি সেলে দাখিল হয়ে যাবে আবার আপিল করার পর আপিল কর্মকর্তার সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে অথবা সন্তুষ্ট না হয়ে থাকলে আপনি পুনরায় আপিল করতে পারেন পুনরায় আপিলের ক্ষেত্রে আপনার আপিলটি সরাসরি সেলের নিকট প্রেরিত হয়ে যাবে উল্লেখ্য যে সেল কর্তৃক অভিযোগ নিষ্পত্তির সময়সীমা ৯০ দিন এবং আপিল নিষ্পত্তির সময়সীমা ৩০ দিন অভিযোগ ট্র্যাকিং অভিযোগ প্রতিকার ব্যবস্থায় দাখিলকৃত কোনো অভিযোগের অগ্রগতি বা সর্বশেষ অবস্থা জানার জন্য সহজ উপায় হলো অভিযোগ ট্র্যাকিং একজন নিবন্ধিত অভিযোগকারী হিসেবে অভিযোগ দাখিল করে পরবর্তীতে সিস্টেমে লগইন না করে এবং অভিযোগের বিস্তারিত না দেখেও সহজেই আপনি আপনার অভিযোগটি ট্র্যাক করতে পারেন এক্ষেত্রে হোমপেইজে অভিযোগের সর্বশেষ অবস্থা অপশনটতে ক্লিক করলে অভিযোগ ট্র্যাকিংয়ের একটি ফরম দেখা যাবে উক্ত ফরমে আপনার মোবাইল নম্বর ও যে অভিযোগটির বিস্তারিত জানতে চাচ্ছেন সেটির ট্র্যাকিং নম্বর প্রদান করে অবস্থা জানুন বাটনে ক্লিক করলে অভিযোগটির সর্বশেষ অবস্থার পাশাপাশি দাখিলের সময় ও নিষ্পত্তির সম্ভাব্য তারিখ সম্পর্কে জানতে পারবেন তবে অজ্ঞাতনামা হিসেবে অভিযোগ দাখিল করলে আপনি আপনার অভিযোগটি ট্র্যাক করতে পারবেন না রেটিং প্রদান কোনো অভিযোগ বা আপিল নিষ্পত্তি হয়ে গেলে আপনি উক্ত অভিযোগ বা আপিল নিষ্পত্তি প্রক্রিয়া ও গৃহীত ব্যবস্থার উপর আপনার সন্তুষ্টি প্রকাশ করার জন্য প্রতিক্রিয়া প্রদান অংশে ক্লিক করে রেটিং প্রদান করতে পারেন রেটিং এর মান ৫ এর মধ্যে ০ ৫ ব্যবধানে যেকোনো মান হতে পারে অভিযোগ নিষ্পত্তি ও আপিল নিষ্পত্তি উভয়ক্ষেত্রেই রেটিং প্রদান করা যায় রেটিং এর পাশাপাশি আপনি চাইলে আপনার প্রদত্ত রেটিং সম্পর্কে মতামতও প্রদান করতে পারেন সেবার মানোন্নয়নে পরামর্শ প্রদান অভিযোগ প্রতিকার ব্যবস্থায় আপনি যেকোনো সেবার গুণগত মান বৃদ্ধি সেবা সহজিকরণ সংশ্লিষ্ট আইন বিধি সংস্কার ইত্যাদি বিষয়ে আপনার সুচিন্তিত মতামত বা মূল্যবান পরামর্শ প্রদান করতে পারেন এজন্য হোমপেইজের সেবার মানোন্নয়নে পরামর্শ লিংকে ক্লিক করলে একটি ফরম আসবে সেখানে আনুষঙ্গিক তথ্য সহকারে আপনার মতাম...
|